ØBlogger প্লাটফর্মে
কিভাবে Attribution রিমোভ করা
যায়?
Øকিভাবে ব্লগের নিচে Attribution এর স্থানে নিজের নাম বা অন্য
লেখা বসানো যায়?
আপনার
তৈরিকৃত ব্লগের নিচের অংশে কোন ডিজাইনারের নাম থাকা আপনার খারাপ লাগতে পারে। আপনি
চাইলে তা
রিমোভ করতে পারেন। সেখানে অন্য কোন লেখা বসাতে পারেন। কিভাবে তা করবেন তা দেখানো
হল
Øকিভাবে নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে সময়, তারিখ, আপনার নাম, কমেন্ট, ইত্যাদি
প্রদর্শন করবে কি না?
Øকিভাবে ব্লগের তলায় (FooterবাAttribution) আপনার নাম যুক্ত করতে পারবেন।
Blogger প্লাটপর্মের
খুবই গুরুত্বপূর্ণ একট বিষয় হল Layout.
Layout
এর মাধ্যমে মূলত আপনির ব্লগের ডিজাইন নার্দেশ করে। Layout এর মাধ্যমে আপনি আপনার ব্লগের কোন স্থানে কি দিয়ে সাজাবেন তা
নির্ধারণ করতে পারবেন। এখান থেকে আপনি ব্লগের gadget সমূহে পরিবর্তন করতে পারবেন। মূল পেজে কতগুলো পোস্ট
প্রদর্শিত হবে, তারিখ, পোস্টকারী ইত্যাদি প্রদর্শন করবে কি না তা নির্ধারণ করে
দিতে পারবেন।Layout এর
কার্যপ্রক্রিয়া বর্ণনা করা হল। প্রথমে sign in করে আপনার
Blog > Layout প্রবেশ করুন। নিচের ছবির মত পেজ
আসবে। পেজটি ভালভাবে পর্যবেক্ষণ করুন। এখানে আমাদের ব্লগের Layout প্রদর্শিত হল। আপনিও এমন Layout দেখতে পাবেন হয়তো সামান্য পরিবর্তন
থাকতে পারে কিন্তু পার্যক্রম একই হবে।
Layout এ যেসব বিষয়
দেখতে পাবেন তা হল
ক)
Favicon (উপরে বাম
কোনায়)
খ)
Navbar (উপরে ডান
কোনায়)
গ) Header (Favicon ও Navbar নিচে)
ঘ) Pages (যদি Page gadget যুক্ত করা থাকে)
ঙ) Blog Post (ঠিক মাঝে)
চ) Attribution (সবথেকে নিচে)
ছ) Add a Gadget (বিভিন্ন
স্থানে)
ক)
Favicon :Favicon হল আপনার সাইট বা ব্লগের একটি
চিহ্ন। যখন কেউ আপনার ব্লগ ভিজিট করবে তখন সে তার ব্রাউজারের কোনায় আপনার ব্লগের FaviconIcon বা
ছবি দেখতে পাবে।
কিভাবে FaviconIcon পরিবর্তন করবেন?
১)
প্রথমে Adobe Photoshop বা অন্য
কোন Software দ্বারা আপনি
একট বর্গাকার Icon ছবি তৈরি
করুন যার সাইজ হবে ১০০ Kb এর কম।
২)
Blog > Layout এ প্রবেশ করে Favicon বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন।
নতুন window তে একটি পেজ
আসবে।
৩)
Choose File বাটনে ক্লিক
করে আপনার কম্পিউটার থেকে তৈরিকৃত FaviconIcon ফাইলটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে
সেটি প্রদর্শিত হবে।
খ)
Navbar:Navbar হল Blogger platform এর একটি বার যেখানে ব্লগ ভিজিটর তার Google Account এ লগ ইন
করার অপশন পাবে ভিজিটর তার ব্লগে প্রবেশ করতে পারবে। আপনার সকল ব্লগে প্রবেশ করতে
পারবে। ভাল ব্লগের ক্ষেত্রে Navbar প্রদর্শন বন্ধকরে
দেওয়া উচিত।
কিভাবে
Navbar প্রদর্শন
বন্ধ করবেন?
১)
Blog > Layout এ প্রবেশ করে Navbar বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন। নতুন window তে একটি পেজ আসবে। সেখানে আপনি
কয়েকটি Navbar এর ডিজাইন
পাবেন এবং শেষে Off একটি অপশন
পাবেন।
২)
আপনি যেটি ব্যবহার করতে চান সেটির চেকবক্স চালু করুন। বন্ধ করতে চাইলে Off এর চেকবক্স চালু করে নিচে Save বাটনে ক্লিক করুন।
দু-এক
দিনের মধ্যেই আপনার ব্লগ ভিজিট করলেই Navbar বন্ধকরলে তা প্রদর্শন করবে না।
গ) Header:Header হল আপনার ব্লগের উপরের অংশ যেখানে ব্লগ
টাইটেল প্রদর্শন করে থাকে আপনি চাইলে এখানে একটি সুন্দর ছবি প্রদর্শন করাতে
পারেন। আবার
ছবি, টাইটেল ও বর্ণনা একই সাথে প্রদর্শন করাতে পারেন।
কিভাবে Header এ ছবি ইনসার্ট করবেন?
১)
প্রথমে
Adobe Photoshop বা অন্য
কোন Software দ্বারা আপনি
একট আয়তকারছবি তৈরি
করুন যার প্রস্থ (width) হবে আপনার
ব্লগের প্রস্থের সমান। ব্লগের প্রস্থ দেখতে আপনি Blog>Tamplate>Customize>Adjust wide এ প্রবেশ
করুন দেখন Inter Blog কত pixel এ
আছে এবং উচ্চতা (Height) ২০০ বা ৩০০
এর কাছাকাছি রাখলে সুন্দর হবে।
২)
Blog > Layout এ প্রবেশ করে Header বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে
সেখানে Choose File বাটন ক্লিক
করে আপনার কম্পিউটার থেকে উক্ত ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। আপনার দেখানো ছবিটি
প্রদর্শিত হবে।
৩)
নিচে তিনটি অপশন পাবেন:
Behind
title and description
Instead
of title and description
Have
a description placed after the image
এখান
থেকে ঠিক করুন আপনার ব্লগে Header Bar এ শুধু ছবি না ছবির সাথে টাইটেল ও বর্ণনা প্রদর্শিত হবে।
৪)
একটি বাটন সিলেক্ট করে Save বাটনে
ক্লিক করুন।
এখন
আপনার সাইট ভিজিট করলে Header এ ছবি প্রদর্শন করবে।
ঘ)Pages: যদি আপনার ব্লগে পেজ তৈরি করা থাকে
এবং সেগুলোকে ব্লগে প্রদর্শন কিরয়ে থাকেন তবে এই Pages
(Gadget) টি দেখতে
পাবেন। প্রদর্শন
করানো না থাকলে প্রদর্শন করাতে হবে।
কিভাবে
ব্লগ বা সাইটের পেজগুলো প্রদর্শন করা যাবে?
কিভারে
ব্লগে Tab তৈরি করে পেজ
প্রদর্শন করা যাবে?
১)
যান Blog>Layout.
২)
আপনি ট্যাবে প্রদর্শন করাতে চাইলে Header
Bar এর
নিচে বড় বারে (Add Gadget) ক্লিক করুন।
আর সাইডে প্রদর্শন
করাতে চাইলে সাইড বারে (Add
Gadget)
ক্লিক করুন। নতুন পেজ আসবে।
৩)
খুজে বের করুন “Pages” লেখা এবং তার উপর ক্লিক করুন। নতুন
একটি পেজ আসবে। সেখানে বাম সাইডে আপনার ব্লগের সকল পেজসমূহ প্রদর্শিত হবে। সেখান
থেকে যত গুলো পেজ সিলেক্ট করবেন তত গুলো ডান সাইডে (List Order) দেখা যাবে কারণ সে পেজ গুলো প্রদর্শিত হবে। List Order সাইডে প্রদর্শিত পেজএর উপর মাউজ
পয়েন্ট চেপে ধরে উপর নিচে সরানো যাবে। যে পেজ উপের থাকবে সে পেজ প্রথমে বা উপরে
দেখা যাবে। এভাবে পর্যায়ক্রমে দেখা যাবে।
৪)
সবশেষে Save বাটনে ক্লিক
করুন।
আপনার
পেজগুলো
ট্যাবে বা সাইড বারে প্রদর্শিত হবে। এখন যদি আপনি ট্যাব থেকে সাইডবারে বা সাইডবার
থেকে ট্যাবে নিয়ে যেতে চান তাহলে Layout এ প্রবেশ
করে Pages লেখা বারে
মাউজ পয়েন্ট চেপে ধরে সরিয়ে উপরে বা সাইডে নিয়ে আসুন। Save Arrangement বাটনে ক্লিক
করুন।
ঙ)
Blog Post: এ স্থানে আপনার
ব্লগে যাবতীয় পোস্টগুলো প্রদর্শন করে। এখান থেকে আপনি মুল পেজে কতগুলো পোস্ট,
কমেন্ট, দেখাবে তা নির্ধারণ করতে পারবেন। তারিখ, লেভেল ইত্যাদি পেজে প্রদর্শন করবে
কি না তা নির্ধারণ করতে পারবেন।
কিভাবে
নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে সময়, তারিখ, আপনার নাম, কমেন্ট, ইত্যাদি
প্রদর্শন করবে কি না?
১)
যান Blog>Layout.
২)
Blog Post এলাকার
নিচে Edit
বাটনে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
৩।
উপরে কত গুলো পোস্ট হোম পেজে দেখাবেন তা লিখুন। তার পর নিচে অনেক চেকবক্স
দেখতে পাবেন যেটি প্রদর্শন করতে চান সেটির চেকবক্সে টিক দিন (ক্লিক করে)।
৪)
সবশেষে নিচের Save বাটনে ক্লিক
করুন।
চ) Attribution:Attribution হল আপনার
ব্লগের ডিজাইন বা মূলে কে বা কারা আছেন তাদের নাম ও সংগঠন এর নাম। সাধারণতBlogger এর টেম্পেলেট ব্যবহার করার কারনে
ডিজাইনার এর নাম ও Powered by
Blogger কথাটি
লেখা থাকে। এখানে আপনার নাম যুক্ত করতে পারবেন।
কিভাবে
ব্লগের তলায় (Footer বা Attribution) আপনার নাম যুক্ত করতে পারবেন।
১)
যান Blog>Layout.
২)
Attribution বারের
নিচে Edit
বাটনে
ক্লিক করুন। নতুন পেজ আসবে।
ডিজাইনারএরনামওPowered by Blogger কথাটিরপূর্বেআপনারলেখানামপ্রদর্শিতহবে।
ছ) Add a Gadget:Layoutএর উপরে নিচে সাইডে বক্সে Add a Gadget লেখাটি দেখতে পাবেন। মূলত এখানে
ক্লিক করে বিভিন্ন বিষয় ইনসার্ট করতে হয়। যেমন Pagesএর
ক্ষেত্রে করা হয়েছে। পরে বিস্তারিত জানতে পারবেন।
আপনি blogger এ একটি ব্লগ তৈরি করেছেনএখন এটির সুন্দর্য বৃদ্ধি করতে হবে। blogger এ ব্লগের ক্ষেত্রে সবথেকেগুরুত্বপূর্ণ
হল এর Dashboard tools। প্রথমে আনাকে এই টুলস গুলোর সম্পর্কে ভালভাবে জানতে হবে। আজকে আমরা Dashboard
tools সম্পর্কে ধারণা দিব।
প্রথমে blogger এ লগ/সাইন ইন করুন। আপনার ব্লগ/ব্লগগুলো দেখতে পাবেন। ব্লগ টাইটেল
এর উপর ক্লিক করুন।
একটি নতুন পেজ আসবে এটিই হল Dashboard. এখানে বাম দিকে টুলসগুলো দেখতে পাবেন। নিচে টুলসগুলো সম্পর্কে
সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল।
১। New
post : Dashboard tools এ সবার উপরে দেখতে
পাবেন New post টুলস। এ বাটনে ক্লিক করে আপনি হোমপেজে নতুন কিছু লিখতে পারবেন।
পরবর্তীতে বিস্থারিত দেখতে পাবেন।
২। Overview:
Dashboard tools এ দ্বিতীয় অবস্থানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি বুঝতে
পারবেন আপনার ব্লগে কত জন প্রবেশ করেছে, কোথাথেকে
প্রবেশ করেছে ইত্যাদি। এটার মূলত পর্যবেক্ষণ ছাড়া কোন কাজ নেই।
৩) Post: এটি একটি কার্যকারী টুলস। আপনি যতগুলো পোস্ট করেছেন তার সবগুলো এর
মধ্যে দেখতে পাবেন। কোন পোস্টে কোন কিছু পরিবর্তন করতে হলে এখান থেকে Edit করতে হবে।
৫)
Comments: এটির তেমন কোন কার্যকারীতা নেই। আপনার ব্লগে পাঠকগণ যাযা Comments
করবে তাই দেখা যাবে। আপনি আপনার ব্লগের কোন Comment ডিলেট
করতে চাইলে এখানে প্রবেশ করে করতে পারবেন।
৬) Google+: Google+ হল Google এর
একটি সামাজিক সাইট যেমন ফেজবুক। ব্লগ তৈরিতে এর তেমন কোন কাজ নেই। আপনি সরাসরি
যেমন Google+ এ সামাজিক বন্ধু বৃদ্ধি, Chatting বা অন্য কাজ করতে পারেন। তেমনি এখান থেকে Get Start বাটনে ক্লিক করে প্রোফাইল
তৈরি করে Google+ এর কাজ করতে পারেন।
৭) Status: এটি ঠিক overview
টুলস এর মত। এখানে আপনি আপনার ব্লগের Status দেখতে পারবেন। কোন সময়
কোথা থেকে কতজন আপনার সাইট ভিজিট করল কোন সাইট থেকে প্রবেশ করল বা কোন ব্রাউজার
ব্যবহার করে প্রবেশ করল ইত্যাদি দেখতে পাবেন। ব্লগ
তৈরি বা সাজাতে এর কোন কাজ নেই।
৮)
Earnings: blogger এ ব্লগ তেরি করে google ads
পাবলিস এর মাধ্যমে আয় করা যায়। সে জন্য ভাল একটি ব্লগসাইট তৈরি করতে হবে যাতে
ভিজিটর বাড়াতে হবে তারপর আপনি google
ads এর জন্য আবেদন করলে সফল হতে পারবেন। । এসম্পর্কে পরবর্তীতে বিস্থারিত আলোচনা করা হয়েছে।
৯)Layout:
এটি একটি
অতি গুরুত্বপূর্ণ টুলস। আপনার ব্লগের বাহ্যিক সুন্দর্য়তা এটির উপর নির্ভর করে।
এখান থেকে আপনি আপনার ব্লগের কোন স্থানে কি আছে তা বুঝতে পারবেন। সাইডবারে যা কিছু
যুক্ত করতে চান তা এ অপশনের মাধ্যমে করতে হবে।
এখান থেকে আপনি Lebel, Search Box, HTML code, Text, Image, Video ইত্যাদি সাইটবারে যুক্ত করতে পারবেন।
১০) Template: এটিএ সবথেকে গুরুত্বপূর্ণ টুলস। Template-ই
মূলত ব্লগের প্রাণভোমরা। এ অপশনের মাধ্যমে আপনি আপনার ব্লগটির জাবতীয় লেখার ধরন,
রং, পেজের আকার, সাইড বারের সংখ্যা ও আকার,
ব্যাকগ্রাউন্ড ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
ক) কিভাবে Template পরিবর্তন করতে পারবেন?
খ) কিভাবে ব্লগের Background পরিবর্তন করতে পারবেন?
গ) কিভাবে ব্লগের আকার বড় বা ছোট করবেন?
ঘ) যাবতীয় লেখার রং, ফ্রন্ট, ফরম্যাট ইত্যাদি কিভারে পরিবর্তন করবেন?
ঙ) কাভাবে Tabs, সাইটবার
ডিভাইবার ইত্যাদির রং পরিবর্তন করবেন?
১১) Settings: আপনার ব্লগের Title, Description, Address, মালিকানা, কারা
পরতে পারবে, কতগুলো Post ও Comment এক পেজে দেখাবে, ইত্যাদি নির্ধারণ করতে
Dashboard এর Settings
অপশনটি ব্যবহার করা হয়। ব্লগ বা সাইট ভালভাবে তৈরি হওয়ার পর এখানে কাজ করতে হয়।
ব্লগ বা ওয়েভ সাইট তৈরি করতে আপনাকে অনুশীলন করতে হবে। এক সাথে একাধিক ব্লগ তৈরি করুন। প্রাকটিসে সুবিধা হবে।
আপনি চাইলে আপনার ডিফল্ট যে Template ব্যবহার
করছেন তার Page Color, Text
Color, Background, Tetle color ইত্যাদি
পরিবর্তন করতে পারবেন। এ অধ্যায়ে আমরা সে সব বিষয় আলোচনা করব। এ অধ্যায়ের অধাকাংশ
কাজই খুব সহজ আপনি একবার দেখলে বুঝতে পারবেন। আপনি নতুন ব্লগার হলে হয়তো সামান্য
সমস্যা হতে পারে মনযোগ দিয়ে অনুশীলণ করলে কোনা কিছুই কঠিন নয়।
প্রথমে, Dashboard এ Template>Customize পরপর
ক্লিক করে এগিয়ে যান।
একটি নতুন পেজ আসবে সেখাবে উপরের অংশে Template সম্পর্কিত
এবং নিচে আপনার ব্লগটি দেখতে পাবেন। উপরের অংশে পর্যায়ক্রমে Templates,
Background, Adjust Widths, Layout এবং Advanced বাটন
দেখতে পাবেন। এগুলোতে কার্যক্রম নিচে
দেখানো হল। যে কোন কাজ করার পর তা চালু করতে উপরে ডান দিকে Apply
to Blog ক্লিক
করতে হবে।
Templates:
এ অপশনে প্রবেশ করলে আপনি Blogger এর ডিফল্ট সব Template দেখতে
পাবেন। আপনি Template পরিবর্তন করতে চাইরে; এখান থেকে
যে কোন Template এর
উপর ক্লিক করলেই সেই Templates টি
ইনস্টল হয়ে যাবে।
Background:Background বাটনে
ক্লিক করে আপনার ব্লগের Background ও
পেজ Colour পরিবর্তন
করতে পারবেন। Just color Box এ ক্লিক করে।
Background পরিবর্তন: Background বাটনে
ক্লিক করলে Background
image ও Main
Color Theme নামক
দুটি অপশন পাবেন। সেখান থেকে Background লেখার
নিচে বক্সে ক্লিক করুন। একটি
সাবপেজ আসবে।
সাবপেজে Upload, Arts,
Business ইত্যাদি
দেখতে পাবেন। Upload বাটনে
ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোন ছবা সন্নিবেশন করতে পারেন। পরবর্তী
সকল অপশনে একাধিক ছবি দেয়া আছে সেখান থেকে যেকোন ছবির উপর ক্লিক করে নিচে Done ক্লিক
করলে আপনার Background পরিবর্তিত
হয়ে যাবে।
Main Color Themeপরিবর্তন:Background বাটনে
ক্লিক করলে Background
image ও Main
Color Theme নামক
দুটি অপশন পাবেন। সেখান থেকে Background
image লেখার
নিচে বক্সে ক্লিক করুন। Color প্যালেট
আসবে সেখান থেকে ইচ্ছা মত রং সিলেক্ট করুন।Main
Color Theme পরিবর্তিত
হয়ে যাবে। উপরে ডান দিকে Apply
to Blog ক্লিক
করুন।
Adjust
Widths:Adjust
Widths বাটনে
ক্লিক করলে উপরে সম্পূর্ণ ব্লগ ও নিচে সাইডবার গুলোর Widths বা
প্রস্থ দেখা যাবে। এখান থেকে আপনি ব্লগ বা সাইডবারের প্রস্থ বাড়াতে বা কমাতে
পারবেন। উপরে ডান দিকে Apply
to Blog ক্লিক
করুন।
Layout:Layout বাটনে
ক্লিক করলে বাম দিকে কয়েকটি Layout এবং
ডান দিকে কয়েকটি Layout দেখতে
পাবেন। আপনার পছন্দমত উভয় থেকে একটি করে সিলেক্ট করুন। Layout মূলত আপনার ব্লগে
কতটি কেমন সাইডবার হবে তার প্রদর্শন করে থাকে। উপরে ডান দিকে Apply
to Blog ক্লিক
করুন।
Advanced:Template এর Advanced অপশনে অনেক
গুলো অপশন পাবেন। আপনি যে অপশনে কাজ
করবেন তা আপনার ব্লগে যেখানে আছে মার্কড হয়ে যাবে যাতে আপনি প্রিভিউ দেখতে পারেন।
নিচে অপশনসমূহ আলোচনা করা হল-
Page Text: এ
অপশনে আপনি ব্লগের পেজে যে লেখা লিখবেন তার রং, সাইজ, বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি
করতে পারবেন। ঠিক MS Word এর
মতই।
Backgrounds: Advanced এর
এ অপশনে আপনি Outer
Background, Main Background এবং Header
Background নামক
তিনটি রং পরিবর্তনের স্থান পাবেন। Outer
Background হল
পেজের বাইরের Background, Main
Background হল
পেজের Background.
এখানে আপনি যে রং সিলেক্ট করবেন তা আপনার ব্লগ পেজের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে।পেজের
উপরের অংশের ব্যাকগ্রাউন্ডের রং Header
Background থেকে
পরিবর্তন করা যাবে। প্রতি ক্ষেত্রে নিচে প্রদর্শিত আপনার ব্লগ দেখুন কেমন দেখায়।
পছন্দ হলে উপরে ডান দিকে Apply
to Blog ক্লিক
করুন।
Links: Links হল
আপনার ব্লগে যত লিঙ্ক আছে যেখানে ক্লক করলে অন্য পেজে বা সাইটে যাওয়া যায়। এখানে
তিনটি অপশন পাবেন। 1) Link
Color 2) Visited Color 3) Hover Color. Link Color হল
সাভাবিক অবস্থায় লিঙ্ককৃত লেখার রং। Visited
Color হল
যখন উক্ত link এ
কেউ ক্লিক করে করবে তখন যে রং হবে এবং Hover
Color হল
যখন link এর
উপর মাউজ পয়েন্ট রাখবে তখন যেমন color হবে।
তিনটি ক্ষেত্রেই বক্সে ক্লিক করে রং পরিবর্তন করতে পারবেন।
Blog Title:Blog
Title হল
আপনার পেজের উপরের অংশ। আপনি যদি Blog
Title এ
যা লিখেছেন তার রং ও ফ্রন্ট পরিবর্তন করতে চান তাহলে
এ অপশনে Front এ
পরিবর্তনম সাইজ, বোল্ড, আন্ডার লাইন ইত্যাদি করতে পারবেন এবং Title
Color এর
বক্স থেকে টাইটেল লেখার রং পরিবর্তন করতে পারবেন।
Blog Description:আপনি
যদি Blog Description লিখে
থাকেন এবং প্রদর্শন করান সেখানে Blog
Description এর
রং পরিবর্তন করতে পারবেন।
Tabs Text এবং Tabs
Background::আপনি
যদি আপনার ব্লগে তৈরিকৃক পেজগুলোকে Tab এ
দেখান সেক্ষেত্রে এ অপশনের সাহায্যে আপনি text
front and size, Tab color, Selected color পরিবর্তন
করতে পারবেন। Tabs Background এর
সাহায্যে Tabs এর Background এর
রং পরিবর্তন করতে পারবেন। অবশ্য
আপনাকে আগে আপনার ব্লগের পেজগুলো Tab এ
দেখাতে হবে এ পদ্ধতি আপনি Gatget এর Page অপশনে
দেখতে পাবেন।
আপনি যদি আপনার ব্লগে তৈরিকৃক পেজগুলোকে Tab এ
দেখান সেক্ষেত্রে এ অপশনের সাহায্যে আপনি text
front and size, Tab color, Selected color পরিবর্তন
করতে পারবেন। অবশ্য আপনাকে আগে আপনার ব্লগের পেজগুলো Tab এ
দেখাতে হবে এ পদ্ধতি আপনি Gatget এর Page অপশনে
দেখতে পাবেন।
Post Title, Date Header, Post Footer, Gadgets:এ
অপশন গুলোর কার্যপদ্ধতি অনেকটা একই এবং সহজ যা আপনি সহজে বুঝতে পারবেন। এখানে আমরা শুধুমাত্র
এ অপশন গুলোর পরিবর্তনে ব্লগের কোন অংশ পরিবর্তন হবে তা বোঝানোর চেষ্টা করছি।
Post Title:
আপনার লেখা পোস্ট বা পেজে যে Title আপনি
লিখেছেন।
Date Header: আপনি
যে তারখে Post করেছেন
সে তারিখের Text এবং background পরিবর্তন।
Post Footer:আপনার
ব্লগের নিচের অংশ যেখানে CommentBox সেখানের
পরিবর্তন।
Gadgets: আপনার
ব্লগের সাইডবারে যা কিছু করেছেন তা Title এর
পরিবর্তন।
Image:আপনি
আপনার ব্লগে ছবি সন্নবেশন করলে সে ছবির বর্ডার, background এর
রং পরিবর্তন করতে পাবেবন; কালার বক্সে ক্লিক করে।
Accents: Accents এSeparator
Line Colour অপশনেআপনিআপনার ব্লগ
পেজ ও সাইটবারের মাঝের ডিভাইডার রেখার পরিবর্তন করতে পারবেন। এবং Tabs
Border Colour এর মাধ্যমে Tabs এর
ডিভাইডার রেখার পরিবর্তন করতে পারবেন।
Mobile Button Color:এ
অপশনে আপনি আপনার ব্লগে Mobile
Button সন্নবেশন
করলে তার রঙের পরিবর্তন করতে পারবেন।
Add CSS: এ
অপশনটি HTML Code যারা
জানেন শুধু তাদের জন্য।
Customize Mobile Template: আপনার ব্লগটি মোবাইলে ভিজিট করলে কেমন দেখাবে তা
নির্ধারণ করতে এ অপশনটি ব্যবহার করা হয়। এখানে আপনি প্রথমে দুটি অপশন পাবেন।
On mobile devices, show a mobile version of your current template.
No বাটনে ক্লিক করলে আপনার ব্লগ মোবাইলে এ
কম্পিউটারে একই দেখাবে না বরং মোবাইলে অন্য রকম দেখাবে।
এ ক্ষেত্রে আপনি মোবাইল
এর জন্য আলাদা Template ব্যবহার করতে পারবেন।
Default বাটনে ক্লিক করলে বিভিন্ন আসবে যেকোন একটি সিলেক্ট করে
Save বাটনে ক্লিক করলে মোবাইলে সেই এর বৈশিষ্টানুযায়ী
ব্লগ প্রদর্শিত হবে। করার আগে বাটনে ক্লিক করে মোবাইলে কেমন দেখাবে তা দেখে নিতে
পারেন। Yes বাটনে ক্লিক করলে আপনার ব্লগ মোবাইলে এ
কম্পিউটারে একই দেখাবে।